ads

বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বন্যহাতির তাণ্ডবে সামাজিক বনায়নের ব্যাপক ক্ষতি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্যহাতি তাণ্ডব চালিয়ে বনবিভাগের সামাজিক বনায়নের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ১২ জানুয়ারি বুধবার রাতব্যাপী উপজেলার বাতকুচি বন বিটের দাওধারা কাটাবাড়ী এলাকায় ওই তাণ্ডব চালায় বন্যহাতির দল। বৃহস্পতিবার সন্ধ্যায় দাওধারা কাটাবাড়ী সীমান্ত এলাকার উডলট বাগানে বন্যহাতির দলটি অবস্থান করছে বলে বন বিভাগ জানিয়েছে।

Shamol Bangla Ads

বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ৪০/৫০টি বন্যহাতির দল খাবারের সন্ধানে উপজেলার মধুটিলা ফরেস্ট রেঞ্জের বাতকুচি বন বিটের দাওধার কাটাবাড়ী পাহাড়ে নেমে আসে। পর্যাপ্ত খাদ্য না পেয়ে বন বিভাগের ২০১৪-১৫ অর্থ বছরে রোপিত সামাজিক বনায়নের আকাশমনি গাছ শুড় দিয়ে পেঁচিয়ে ও পা দিয়ে মাড়িয়ে ভেঙে গুড়িয়ে দেয়। এছাড়া ২০১৯-২০ অর্থ বছরে সৃজিত সুফল বাগানে তাণ্ডব চালিয়ে সদ্য রোপিত আমলকি, হরতকী ও বহেরাসহ বিভিন্ন প্রজাতীর গাছ পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে দিয়েছে। এতে প্রায় ৩০-৩৫ হেক্টর বাগানের গাছ নষ্ট করে ৮/১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে বন বিভাগ জানায়।

স্থানীয়রা আরো জানান, প্রায় দুই যুগ ধরে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্যহাতি তাণ্ডব চালিয়ে জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে আসলেও সরকারিভাবে কার্যকরী কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

Shamol Bangla Ads

এ ব্যাপারে বন বিভাগের মধুটিলা ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, বন্যহাতির তাণ্ডবে সামাজিক বনায়নের ব্যাপক ক্ষতি হয়েছে। এজন্য আমরা যথেষ্ট সচেতন আছি। তিনি আরও জানান, বন্যহাতিকে নিরাপদ রেখে কিভাবে মানুষ, বন ও বাগান রক্ষা করা যায় আমরা সেই পদক্ষেপ নিচ্ছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!