ads

বুধবার , ১২ জানুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১২, ২০২২ ২:০৯ অপরাহ্ণ

শেরপুরে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ মো. সোহেল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ১১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের চৌধুরীবাড়ি মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোহেল পার্শ্ববর্তী কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। বুধবার দুপুরে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে, বুধবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের চৌধুরীবাড়ি মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

ওইসময় ৪৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী সোহেলকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৪ হাজার টাকা।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই ঘটনায় ধৃত মাদক ব্যবসায়ী সোহেলকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!