ads

বুধবার , ৩১ মার্চ ২০২১ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দৈনিক আমাদের সময়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
মার্চ ৩১, ২০২১ ৩:১৮ অপরাহ্ণ

‘জাগছে নতুন পৃথিবী, উদ্যমী আমরাও’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩১ মার্চ বুধবার সকালে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এর আগে শেরপুর প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

Shamol Bangla Ads

সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমাদের সময়’র জেলা প্রতিনিধি সাবিহা জামান শাপলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, মাসুদ হাসান বাদল, রফিক মজিদ, মানিক দত্ত, আসাদুজ্জামান মোরাদ, মহিউদ্দিন সোহেল প্রমুখ।
এতে দৈনিক আমাদের সময়’র নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি এম. সুরুজ্জামান, শ্রীবরদী উপজেলা প্রতিনিধি শাকিল মোরাদসহ জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক আমাদের সময়’র ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি জাহিদুল হক মনির। পরে অতিথিরা উপস্থিত সবাইকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!