ads

সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা মহিলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ১০:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা মহিলা শ্রমিক লীগের নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সোমবার রাতে শহরের নিউমার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার আহবায়ক ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা। সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে দ্রুত জেলা কমিটি পূর্ণাঙ্গ করাসহ প্রত্যেক উপজেলায় কমিটি গঠন, শহীদ দিবসে ব্যানারসহ পুষ্পস্তবক অর্পণ, আহবায়ক কমিটির তালিকা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন কার্যালয়ে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Shamol Bangla Ads

সংগঠনের সদস্য সচিব হালিমা বেগম ইতির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক তাজমুন নাহার সিমি ও মুক্তা সাহা, সদস্য শামিমা আকতার, নুরুননাহার, আশুরা বেগম, মাহমুদা কিবরিয়া আশা, আসমাউল হুসনা রুমা, ফিরোজা আক্তার, চামিলি সাংমা, লাইলি বেগম, নিপা রাণী দাস, বিনা বেগম, নহিলিকা বেগম, মরিয়ম, সারথি মারাক, ফরিদা ইয়াসমিন, মনি বিশ্বাস, আলমিনা প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি শেরপুর সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলাকে আহ্বায়ক ও মানবাধিকার কর্মী হালিমা বেগম ইতিকে সদস্য সচিব করে মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তার ও সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী ২১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা কমিটির অনুমোদন দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads