ads

মঙ্গলবার , ১৬ জুলাই ২০১৯ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আ’লীগে শৃঙ্খলা রক্ষাসহ ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধির তাগিদ

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৬, ২০১৯ ১০:৪২ অপরাহ্ণ

ময়মনসিংহে বিভাগীয় প্রতিনিধি সভা

ময়মনসিংহ প্রতিনিধি ॥ আগামী ২০২১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে কল্যাণমূখী গণমানুষের সংগঠনে পরিণত করার লক্ষ্যে আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার বিকেলে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ওই প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সূখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে বর্তমান সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। আগামী দিনে একবিংশ শতাব্দীতে গণমানুষের সংগঠনে রূপান্তর করতে দলীয় শৃঙ্খলা মেনে, ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি জন্য সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। জনগণের সেবার মাধ্যমে আস্থা-ভালোবাসা ও সমর্থণ অর্জন করতে হবে। যাতে আগামী নির্বাচনে মানুষের কাছে ভোট চাইতে না হয়। তিনি ময়মনসিংহ বিভাগের ৪টি জেলায় পর্যায়ক্রমে বর্ধিত সভা অনুষ্ঠানের তাগিদ দিয়ে বলেন, ওই সভাগুলোতেও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া তিনি উপজেলা নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে যারা প্রার্থী হয়েছেন, তারা বিজয়ী হলেও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধেও রেজ্যুলেশন নিয়ে কেন্দ্রে পাঠাতে স্থানীয় নেতাদের প্রতি নির্দেশ দেন।প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি। প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, কেন্দ্রীয় সদস্য, সাবেক প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ বিষয় সম্পাদক শামছুন্নাহার চাপা, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি ও রেমন আরেং। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সঞ্চালনায় প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি আ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম জিপি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগিতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা, হুইপ আতিউর রহমান আতিক, জেনারেল (অব.) শাফায়েতুল ইসলাম, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, নাজিম উদ্দিন আহমেদ এমপি, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি, প্রকৌশলী ফজলুল হক চাঁন এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, মনিরা সুলতানা মনি এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটু, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসূফ আলী পাঠান, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোঃ ফারুক, শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানসহ বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ দলীয় নেতা-কর্মীবৃন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!