ads

সোমবার , ১৫ জুলাই ২০১৯ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌসুমীর ‘অর্জন-৭১’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৫, ২০১৯ ৩:৫২ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : পূর্বে বেশ কয়েকটি যুদ্ধের ছবিতে অভিনয় করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন অভিনেত্রী মৌসুমী। এবার আরও একটি ছবিতে চু্ক্তিবদ্ধ হয়েছেন সময়ের আলোচিত এ নায়িকা। ছবির নাম ‘অর্জন-৭১’। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদানকে উপজীব্য করে ছবিটির গল্প। এই ছবিতে মৌসুমীর বিপরীতে দেখা যাবে শতাব্দী ওয়াদুদকে। এমনটিই জানিয়েছেন ছবির নির্মাতা মির্জা সাখাওয়াত হোসেন।
মুক্তিযুদ্ধে পুলিশ অফিসার আবদুল কাদের মিয়ার বিশাল অবদান ছিল। সেই সময় তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন। ওই বছরই ১ জুন তাকে গুলি করে হত্যা করা হয়। ছবিতে মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ। আর তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে মৌসুমীকে। এফডিসি, রাজারবাগ পুলিশলাইনসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এর শুটিং করা হবে। নির্মাণের পাশাপাশি ছবির চিত্রনাট্য, সংলাপ লিখেছেন মির্জা সাখাওয়াত হোসেন নিজেই।
মৌসুমী জানান, মঙ্গলবার সন্ধ্যায় ছবিতে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তিনি অভিনয় করবেন ফিরোজা চরিত্রে। ১৬ জুলাই এফডিসিতে ‘অর্জন-৭১’ ছবির মহরত অনুষ্ঠিত হবে।

Need Ads
error: কপি হবে না!