শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লন্ডনের ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড়সম সংগ্রহ করেছে বাংলাদেশ। যা বিশ্বকাপে টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড। শুধু তাই নয়, ওয়ানডেতেও এটি বাংলাদেশের সর্বেোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০১৪ সালের এশিয়া কাপে শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৩২৬ রান করেছিল টাইগাররা। অবশ্য সেই ম্যাচে হেরে যায় বাংলাদেশ।
দলের পক্ষে ৭৮ রানের সর্বোচ্চ ইনিংসটি মুশফিকুর রহিমের। এছাড়া সাকিব ৭৫, সৌম্য সরকার ৪২, মাহমুদউল্লাহ ৪৬ রান করেন।

এদিন সেঞ্চুরি না করতে পারলেও জোড়া ফিফটি করেন সাকিব-মুশফিক। তাদের ১৪২ রানের জুটিতে বড় সংগ্রহের পূঁজি পায় বাংলাদেশ।




