ads

বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০১৯ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর কাংশা ও ধানশাইল ইউনিয়ন ভিক্ষুকমুক্ত ঘোষণা করলেন জেলা প্রশাসক

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৫, ২০১৯ ৮:২৮ অপরাহ্ণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ও ধানশাইল ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। ২৫ এপ্রিল বৃহষ্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি ২ ইউনিয়নের প্রায় একশ জন ভিক্ষুকের মাঝে ১০ টাকা কেজি মূল্যের চালের কার্ড বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড ও প্রত্যেক নারীকে ১টি করে শাড়ি কাপড়, পুরুষদের লুঙ্গি ও ৪ জন ভিক্ষুককে ৪টি অটোরিক্সা বিতরণ করেন

Shamol Bangla Ads

এ উপলক্ষে উপজেলার গুরুচরণ দুধনই উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লুরা ইয়াসমিন ও ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হকের সভাপতিত্বে ওই সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ইউপি সদস্য-সদস্যাগণ ও পূর্ণবাসনকৃত শতাধিক নারী-পুরুষ ভিক্ষুকরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!