ads

সোমবার , ২২ অক্টোবর ২০১৮ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২২, ২০১৮ ৬:৫৫ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় নিরাপদ সড়ক দিবসের র‌্যালিতে জেলা প্রশাসন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ), সড়ক ও জনপথ বিভাগ, নিরাপদ সড়ক চাই, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের শত শত মানুষ অংশ নেন। পরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও ময়মনসিংহ জিলা স্কুলসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সহকারী প্রধান শিক্ষক মাজেদা হোসেন ও রতœা সাহা, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা যাবে না। সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে মত দেন বক্তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads