ads

বৃহস্পতিবার , ২৩ আগস্ট ২০১৮ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শীর্ষ সন্ত্রাসী বাবু গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৩, ২০১৮ ৫:১৩ অপরাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি  : শেরপুরের নকলার ৪ দলীয় জোট সরকার আমলের শীর্ষ সন্ত্রাসী গজারিয়া গ্রামের আমজাদ হোসেনের পুত্র আফজাল হোসেন ওরফে কোপা বাবুকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। ২৩ অাগস্ট বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী বিএনপি জোট সরকারের আমলে নকলা উপজেলায় সন্ত্রাসী তান্ডব করেছে ও বর্তমান পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের উপর অতর্কিত হামলা চালিয়ে কোপিয়ে গুরুত্বর আহত করেছিল।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, নকলা পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটনের দায়ের করা মামলায় ৫ বছরের সাজা প্রাপ্ত ও শেরপুর সদর থানার দ্রুত বিচার আইনের ২টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী কোপা বাবু দীর্ঘদিন যাবৎ নিরুদ্ধেশ ছিল।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের মাধ্যমে নকলা থানা পুলিশ বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!