ads

রবিবার , ১০ জুন ২০১৮ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংসার ভাঙল মিমের

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১০, ২০১৮ ১২:৫৩ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল লাক্সচ্যানেল আই তারকা নাদিয়া আফরিন মিমের। গত মে মাসের শেষদিকে স্বামী সাফায়াত আলীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জানিয়েছেন মিম।
তিনি বলেন, দীর্ঘদিনের বন্ধুত্বের পর বিয়ে করেছিলাম আমরা। বলতে গেলে, আমাদের মধ্যে তেমন কোনো সমস্যা ছিল না। কিছু কারণে দু’জন মিলে ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছি।
২০১৬ সালের ২৮ এপ্রিল অনেকটা গোপনেই বিয়ে করেন সাফায়াত-মিম। শুরুতে বিয়ের খবর গোপন রাখলেও কিছু দিন পর সংবাদমাধ্যমে খবরটা জানান মিম।
২০১৪ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মিম। এরপর বেশ কিছু নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। সাফায়াত আলী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।

Need Ads
error: কপি হবে না!