ads

রবিবার , ২৬ জুন ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে যমুনায় বাড়ছে বন্যার পানি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২৬, ২০১৬ ৩:১৫ অপরাহ্ণ

jamalpur_picজামালপুর প্রতিনিধি : জামালপুর জেলায় যমুনা নদীতে বন্যার পানি হুহু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ইসলামপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীতে বন্যার পানি ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এ বছর বর্ষা মৌসুমের শুরুতেই যমুনায় ব্যাপক পানি বৃদ্ধিতে আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আব্দুল মান্নান জানান, যমুনা নদীতে গত দুই দিন ধরে বন্যার পানি হুহু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৩১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। যমুনায় বন্যার পানি রবিবার সকালে পানি পরিমাপক স্কেলের ১৯.২৬ মিটার পয়েন্টে প্রবাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড যমুনায় বন্যার পানির বিপৎসীমা নির্ধারণ করেছে পানি পরিমাপক স্কেলের ১৯.৫০ মিটার। যমুনায় বন্যার পানি বিপৎসীমা অতিক্রম করতে আর মাত্র ২৪ সেন্টিমিটার বাকি রয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার যমুনা তীরবর্তী বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইসলামপুর উপজেলার শিংভাঙ্গা থেকে দেওয়ানপাড়া পর্যন্ত এলাকায় ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প ও স্বেচ্ছাশ্রমে নির্মিত একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পানির চাপে ধসে পড়ছে। ওই বাঁধটি ভেঙে পানি প্রবাহিত হলে এ বছর বন্যার শুরুতেই ইসলামপুরের চিনডিুলি ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ ও বহু ফসলি জমি আগাম প্লাবিত হবে। বাঁধটি রক্ষায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে গত কয়েক দিন ধরে ওই বাঁধের পশ্চিম পাশে বালিভর্তি বস্তা ডাম্পিং করছেন।

Need Ads