স্টাফ রিপোর্টার : পাতিল চুরির অভিযোগে শেরপুরের শ্রীবরদীতে চাঞ্চল্যকর কিশোর আলম (১৬) হত্যা মামলার দীর্ঘ ১০ মাস পর গ্রেফতার হওয়া প্রধান আসামী ইউপি চেয়ারম্যান আবু শামা কবিরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। ২০ জুন সোমবার দুপুরে উভয় পক্ষের শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তা নামঞ্জুর করেন।
উল্লেখ্য, শনিবার রাতে উপজেলার ভায়াডাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে জামিনের আবেদন না থাকায় তাকে সরাসরি জেলা কারাগারে পাঠানো হয়।




