স্টাফ রিপোর্টার : শেরপুরে প্যানেলভুক্ত শিক্ষকরা দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। প্যানেলভূক্ত শিক্ষকরা পঞ্চম পদে নিয়োগসহ সকল শূন্যপদে সবার নিয়োগ নিশ্চিত করার দাবিতে সারাদেশের ন্যায় শেরপুরে ওই কর্মসূচির ডাক দেন। ৯ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন, বিােভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদানের আয়োজন করে শেরপুর জেলা প্যানেলভুক্ত শিক্ষক সমাজ। ওইসময় বক্তারা দাবি করেন, মহামান্য আদালতের রায় বাস্তবায়ন করে সকল প্যানেল শিক্ষকদের ৫ম পদসহ সব শূন্যপদে সবার নিয়োগ বস্তবায়ন করার। প্রায় ২ শতাধিক প্যানেল শিক্ষকদের অংশগ্রহনে অনুষ্ঠিত ওই মানববন্ধন শেষে প্যানেলভূক্ত শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রশাসকদের মাধ্যমে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করেন।




