ads

রবিবার , ২৯ মে ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার : আটক ১

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৯, ২০১৬ ৩:৫৩ অপরাহ্ণ

uddhar 2ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার করেছে থানা-পুলিশ। গত ২৭ মে শুক্রবার রাতে তাকে উদ্ধার করা হয়। ওইসময় অপহরণকারী রেজ্জাক আলীকেও গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা হয়েছে।
মামলা সূত্রে প্রকাশ, উপজেলার লয়খা গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী (১৩) গত ১১ মে বাড়ি থেকে মাদ্রাসায় যাবার পথে একই গ্রামের জুনাব আলী’র পুত্র রেজ্জাক আলী ও তার কতিপয় সহযোগী ফিল্মি ষ্টাইলে তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর ওই কিশোরীকে গাজীপুরে আটকে রেখে ধর্ষণ করা হয়। ধর্ষিতার পিতা হালিমোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করলে ঝিনাইগাতী থানা-পুলিশ গাজীপুর পুলিশের সহায়তায় ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী রেজ্জাককে গ্রেফতার করে। শনিবার ভিকটিম ধর্ষিতা অপহৃত কিশোরী ও বখাটে রেজ্জাক আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads