
শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির সফলতা সহ্য হয় না সরকারের। তাই তারা বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র করছে বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি আরও বলেন, বিএনপিকে নিয়ে যত ষড়যন্ত্রই সরকার করুক না কেন কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
শনিবার (২৮ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবাষির্কী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এ আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ বলেন, এই সরকার জনগণের সরকার নয়। তারা গায়ের জোরে ক্ষমতার মসনদে বসে আছে। কিন্তু হয়তো তারা ভুলে গেছেন ক্ষমতা কখনো চিরস্থায়ী না।

তিনি আরো বলেন, আজ বিচার বিভাগ থেকে শুরু করে সবস্থানে রাজনীতি হচ্ছে। তারা প্রশাসনকে সঙ্গে নিয়ে বিএনপি কর্মীদের ওপর হামলা করছে। মনে রাখবেন রাষ্ট্রের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সেখানে সরকার বিএনপি কর্মীদের ওপর হামলা মামলা করছে। যা কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।





