ads

সোমবার , ৯ মে ২০১৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাবুল চিশতীর বাড়ীতে হামলার প্রতিবাদে শেরপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
মে ৯, ২০১৬ ১:৪২ অপরাহ্ণ

Sherpur Picস্টাফ রিপোর্টার : বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষনা সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতীর বাড়ীতে নগ্ন হামলা-ভাংচুরের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে শেরপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ মে সোমবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর সদর উপজেলা ইউনিটের আয়োজনে শহরের শহীদ বুলবুল সড়ক এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ইউনিট কমান্ডার এড. মোখলেসুর রহমান আকন্দের সভাপতিত্বে মানববন্ধন শেষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার আব্দুল ওয়াদুদ অদু, ডেপুটি কমান্ডার মো. সুরুজ্জামান, ডেপুটি কমান্ডার শহীদুর রহমান, সহকারী ডেপুটি কমান্ডার এডভোকেট নরেশ চন্দ্র দে, তালাপতুফ হোসেন মঞ্জু প্রমুখ। ওইসময় বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

Need Ads