স্টাফ রিপোর্টার : শেরপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৮ মে রবিবার বিকেলে অগ্নিবীণা সংগীত নিকেতনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের কালীরবাজার এলাকায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক সঞ্চিতা হোড়।
আলোচনা সভায় বক্তব্য দেন পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি ইমাম হোসেন, সংগঠনের সহকারি পরিচালক শাহিনা জামান, সাংবাদিক শরিফুর রহমান প্রমুখ।
পরে সংগঠনের শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।




