ads

সোমবার , ১৮ এপ্রিল ২০১৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউএনও’র ওপর হামলার অভিযোগে শ্রীবরদীর মেয়র সাইদের বিরুদ্ধে মামলা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৮, ২০১৬ ৩:১৮ অপরাহ্ণ

Abu-Saeedস্টাফ রিপোর্টার : নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাইদকে বরখাস্ত ও তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমীন বাদী হয়ে ১৬ এপ্রিল শনিবার রাতে শ্রীবরদী থানায় মামলা করেন। এতে আবু সাইদসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। আবু সাইদ উপজেলা আওয়ামী লীগের সদস্য।
শেরপুরের জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম রবিবার সন্ধ্যায় বলেন, মেয়র আবু সাইদের বরখাস্তের নির্দেশনা-সংক্রান্ত চিঠিটি তিনি পেয়েছেন এবং ইতোমধ্যে তা কার্যকর হয়েছে। তিনি এখন আর মেয়র নেই। তবে এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় সরকারি আদেশ (জিও) জারি করবে বলে তিনি জানান।
তবে আবু সাইদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে মামলায় তাঁকে জড়ানো হয়েছে। গত তিন মাসেও তিনি কাকিলাকুড়া ইউনিয়নে যাননি। তিনি এ ব্যাপারে আইনি লড়াই চালিয়ে যাবেন। নির্বাচন কমিশন থেকে তাঁর বরখাস্তের নির্দেশনা-সংক্রান্ত কোনো চিঠি তিনি রবিবার পর্যন্ত পাননি বলে জানান।
মামলায় আবু সাইদের বিরুদ্ধে ইউএনও হাবিবা শারমীনের ওপর হামলা, অশোভন আচরণ ও তাঁকে প্রাণনাশের হুমকি, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট এবং আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনের দিন সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এস আলম বলেন, মেয়র আবু সাইদসহ মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads