ads

সোমবার , ৪ এপ্রিল ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তনু হত্যাসহ সকল ধর্ষণ-হত্যাকান্ডের বিচার দাবিতে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৪, ২০১৬ ৭:৩৩ অপরাহ্ণ

Sherpur Pic-2স্টাফ রিপোর্টার : কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু সহ সারাদেশে নারী, শিশু-আদিবাসী নির্যাতন, ধর্ষণ, হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে ৪ এপ্রিল সোমবার দুপুরে শেরপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে শহরের নিউমার্কেট মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে সম্মিলিত সামাজিক আন্দোলন, আমরা শেরপুবাসী, আর্তনাদ, উদীচী, বাংলাদেশ মানবাধিকার কমিশন, উজ্জয়িনী নারী সংগঠন, আলোর মিছিল, আসল কাজ, আদর্শ বিদ্যাপীঠ, গোল্ডেন টাচ, শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাব, জেলা রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বাংলার মুখ সহ বিভিন্ন সামাজিক-সংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যের মাঝে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, জনউদ্যোগ সদস্যসচিব সাংবাদিক হাকিম বাবুল, উজ্জয়িনী সম্পাদিকা আঞ্জুমুন আলম লিপি, শারি জেলা সমন্বয়কারী সোলায়মান আহমেদ, ক্যাপ নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ, প্রভাষক তরুণ চক্রবর্তী, মানবাধিকার কর্মী শামীম হোসেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শওকত হোসেন, নিহত শিশু রাহাতের বাবা শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন থেকে শেরপুরে শিশু রাহাত হত্যার বিচারে ৩ ঘাতকের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদন্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করে অবিলম্বে বিচারের রায় দ্রুত কার্যকরের দাবিও জানানো হয়।

Need Ads