ads

শনিবার , ২ এপ্রিল ২০১৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাটাপ্পা কেন মেরেছিলেন বাহুবলীকে?

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২, ২০১৬ ৩:৩৮ অপরাহ্ণ

bahubaliশ্যামলবাংলা বিনোদন : গত বছর মুক্তির পরপরই বলিউডে সাড়া ফেলে দিয়েছিল মহাকাব্যিক গল্পের ছবি ‘বাহুবলী’। প্রথম পর্বটিতে এই কাহিনি যেন শেষ হয়েও হয়নি শেষ। আর এ ছবির দর্শকদের অপেক্ষার পালাও যেন শেষ হচ্ছে না। কী হবে পরের পর্বে? বাহুবলীকে আগের জন্মে কেনইবা মেরেছিলেন কাটাপ্পা? এমন সব প্রশ্নের উত্তরে এ ছবির নির্মাতা রাজামৌলি সম্প্রতি জানিয়েছেন বেশ কিছু তথ্য।
‘বাহুবলী’ ছবির শেষ পর্ব ‘বাহুবলী-দ্য কনক্লুশন’ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০১৭ সালের ১৪ এপ্রিল। অপেক্ষার পালা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আর অনেক কৌতূহল উদ্দীপক প্রশ্নের মতো একটি প্রশ্ন হলো, কাটাপ্পা কেনো মেরেছিল বাহুবলিকে? উত্তরটা জানার জন্য অপেক্ষায় থাকতে হবে আর বছরখানেক।
তবে, বাহুবলীর পেছনে যিনি, সেই নির্মাতা এসএস রাজামৌলির কাছ থেকেই অবশেষে এ সব প্রশ্নের কিছু সদুত্তর পাওয়া গেছে।
ইউটিউবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাজামৌলি জানিয়েছেন, কাটাপ্পা আসলে বাহুবলীর মনের ইচ্ছাই পূরণ করেছেন। বাহুবলীই নাকি কাটাপ্পাকে বলেছিলেন তাঁকে (বাহুবলীকে) মারতে!
যা হোক এ কাহিনিতে আসলেই কী ঘটেছিল, আর কেনই বা এমনটি বলেছিলেন বাহুবলী— তা জানতে হলে অপেক্ষায় থাকতে হবে আরও এক বছর। ‘বাহুবলী-দ্য কনক্লুশন’ ছবিটির মুক্তির পরেই মিলবে এর যথার্থ উত্তর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!