ads

শনিবার , ২ এপ্রিল ২০১৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির আক্রমনে নিহত ১

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২, ২০১৬ ২:৪৯ অপরাহ্ণ

Nihotoঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্যহাতির পায়ে চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়েছে। ২ এপ্রিল শনিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের নকশি গারোপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
রাংটিয়া ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা কবির হোসেন জানান, ভারতের মেঘালয় রাজ্যের বন্য এলাকা থেকে একদল বন্য হাতি ঝিনাইগাতী গারো পাহাড়ে নেমে আসে। ওই সময় নকশি গারো পাহাড়ে একজন হাতির পায়ের চাপায় ঘটনাস্থলেই মারা যান।
ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির লাশ ঝিনাইগাতী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলে ঝিনাইগাতী থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করে বেওয়ারিশ লাশ হিসেবে তাঁকে দাফন করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!