ads

শুক্রবার , ১ এপ্রিল ২০১৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ১৬ ইউপিতে আ’লীগ ১২, বিএনপি ২, স্বতন্ত্র ২

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১, ২০১৬ ২:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : শেরপুরের ১৬ ইউনিয়নের বেসরকারি ফলাফল অনুযায়ী ১২টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি ও ২টিতে স্বতন্ত্র প্রাথী জয়ী হয়েছে।
শেরপুর সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের মো. আব্দুল মজিদ জয়ী হয়েছেন।
চরঅষ্টধর ইউনিয়নে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী, চন্দ্রকোনা ইউনিয়নে আওয়ামী লীগের সাজু সাইদ সিদ্দিকী, বানেশ্বর্দী ইউনিয়নে আওয়ামী লীগের মো. মাজহারুল আনোয়ার গৌড়দ্বার ইউনিয়য়নে আওয়ামী লীগের মো. শওকত হুসেন খান, নকলা ইউনিয়নে আওয়ামী লীগের মো. আনিসুর রহমান, পাঠকাটা ইউনিয়নে আওয়ামী লীগের ফয়েজ মিল্লাত, টালকী ইউনিয়নে আওয়ামী লীগের মো. বদরুজ্জামান ও উরফা ইউনিয়নে আওয়ামী লীগের মো. রেজাউল হক হীরা নির্বাচিত হয়েছেন। গণপদ্দী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. শামছুর রহমান আবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শ্রীবরদী উপজেলায় ৬ টি ইউনিয়নে বেসরকারী ভাবে ফলাফলে দু’টিতে আওয়ামী লীগ, দু’টিতে বিএনপি ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে ১নং সিংগাবরুনা ইউনিয়নে স্বতন্ত্র (আনারস) প্রার্থী আব্দুর রাজ্জাক মজনু ৪০৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ফখরুজ্জামান নৌকা প্রতীক নিয়ে ৩৮৮৭ ভোট পেয়েছেন। ৩নং কাকিলাকুড়া ইউনিয়নে স্বতন্ত্র (মটরসাইকেল) প্রার্থী হামিদুল্লাহ তালুকদার ৫৪৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আলিফ উদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে ৪০৮৭ ভোট পেয়েছেন। ৬নং শ্রীবরদী সদর ইউনিয়নে আওয়ামীলীগ (নৌকা) প্রার্থী আব্দুল হালিম ৩৯৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আকরাম হোসেন ঘোড়া প্রতিক নিয়ে ৩৩১৯ ভোট পেয়েছেন। ৮নং কেকেরচর ইউনিয়নে আওয়ামীলীগ (নৌকা) প্রার্থী এডিএম শহিদুল ইসলাম ৬৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী শাহজাহান মিয়া ধানের শীষ প্রতীক নিয়ে ৫০৩৮ ভোট পেয়েছেন। ৯নং কুড়িকাহনিয়া ইউনিয়নে বিএনপি (ধান শীষ) প্রার্থী নূরে আলম ৪৪৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আজহার আলী মাস্টার আনারস প্রতিক নিয়ে ৪০৬৭ ভোট পেয়েছেন। ১০ নং গড়জড়িপা ইউনিয়নে বিএনপি (ধান শীষ) প্রার্থী আবুল কালাম আজাদ ৪২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতিক নিয়ে ৩২২৩ ভোট পেয়েছেন।

Need Ads
error: কপি হবে না!