ads

বুধবার , ১৬ মার্চ ২০১৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের ডিআইজি : সবাই মিলে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে উঠে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৬, ২০১৬ ২:৩৫ অপরাহ্ণ

Sherpur Pic- ymensingh DIGস্টাফ রিপোটার : নবগঠিত ময়মনসিংহ বিভাগের সদ্য দায়িত্বপ্রাপ্ত ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন পিপিএম বলেছেন, একটি সুন্দর সমাজ ব্যবস্থার জন্য যেমন প্রয়োজন রয়েছে সকলের, তেমনি সবাই মিলে মতভেদ ভুলে একসাথে কাজ করলে সে সমাজ অবশ্যই সামনের দিকে এগিয়ে যায়। যেকোন কঠিন কাজও সহজ হয়ে উঠে। ঠিক তেমনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কার্যক্রমে সকল মহলের সহযোগিতা রয়েছে বলেই শেরপুরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য এলাকার চেয়ে অনেকটাই সুষ্ঠু ও সুন্দর রয়েছে। তিনি ১৬ মার্চ বুধবার দুপুরে শেরপুরে জেলা পুলিশ আয়োজিত সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশের লোকজন ধর্মপ্রাণ হলেও ধর্মের জন্য কাউকে মেরে ফেলা সমর্থন করে না। এর পেছনে বিশেষ গোষ্ঠীর জঙ্গী তৎপরতা-নাশকতা যেখানেই ঘটছে প্রতিটি ঘটনারই রহস্য পুলিশ উদঘাটন করেছে। এরপরও জঙ্গী গোষ্ঠির সদস্যরা বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ভাড়ায় উঠে তাদের তৎপরতা চালানোর চেষ্টা করছে। কাজেই বাসাবাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে মালিককে যেমন দায়িত্বশীল হতে হবে, ঠিক তেমনি তাদের প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলের তীক্ষ্ম দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, সমাজের সচেতন মহলসহ সকলের মধ্যে সুন্দর সম্পর্ক থাকলে যেকোন অপতৎপরতা রোধ করা সম্ভব। তিনি শেরপুরে শিশু হত্যার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তুচ্ছ কারণে বাচ্চাদের হত্যা করে দুর্বৃত্তরা সমাজের সমন্বয়টাকেই ধ্বংস করতে চাচ্ছে। এসব ঘটনাগুলোর রহস্য দ্রুত উদঘাটন করে দ্রুত দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। এজন্যও জনসচেতনতা বাড়ানো দরকার। স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও কাজে লাগানো প্রয়োজন। তিনি শেরপুরের আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে তার সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও আশ্বস্ত করেন।
শেরপুরের পুলিশ সুপার মোঃ মেহেদুল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম ও সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন। সুধীবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, প্রবীণ সংগঠক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের হাতে জেলা পুলিশের তরফ থেকে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মেহেদুল করিম। অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারীশ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাগণসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads