ads

বুধবার , ১৬ মার্চ ২০১৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় জেলা প্রশাসক : ভোট হবে শান্তিতে, নির্ভয়ে মানুষ ভোট দিতে পারবে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৬, ২০১৬ ৩:০৪ অপরাহ্ণ

Sherpur- 2স্টাফ রিপোর্টার : আগামী ২২ মার্চ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষে ১৫ মার্চ মঙ্গলবার দুুপুরে জেলা প্রশাসকের কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম সভায় সভাপতিত্ব করেন। ওইসময় তিনি বলেন, ভোট হবে শান্তিতে। নির্ভয়ে যাতে মানুষ ভোট দিতে পারে, তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। শান্তিপূর্ণ ভোট করার জন্য যা যা করা দরকার, তার সবই করা হবে। ভোটারদের ভয়ের কোন কারণ নেই। ইতোমধ্যে যারা গোলমাল পাকানোর চেষ্টা করছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে।
সভা শেষে জেলা নির্বাচন অফিসার মো. মোখলেছুর রহমান জানান, আসন্ন নির্বাচনে মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ভোট গ্রহণের দিন প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। শান্তি-শৃঙ্খলায় প্রতি কেন্দ্রে সার্বক্ষণিক একজন এস আই, ২ জন কনস্টেবল এবং ১৭জন আনসার সদস্য উপস্থিত থাকবেন। এছাড়াও প্রতি ইউনিয়নে ১জন এসআই ও ৫ জন পুলিশ সদস্যের সমন্বয়ে একটি মোবাইল টিম ও ৩ ইউনিয়নের জন্য ২০ জনের একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। এদিন ৩৫ জন করে বিজিবি সদস্যের সমন্বয়ে ৪টি টিম সকাল থেকে রাত পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!