ads

রবিবার , ১৩ মার্চ ২০১৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৩, ২০১৬ ৯:০৫ অপরাহ্ণ

Jhinaigaiti Picঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে ১৩ মার্চ রবিবার মনির হোসেন (১৮) নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মনির হোসেন উপজেলার পূর্ব গান্ধিগাঁও গ্রামের আব্দুল হকের ছেলে।
জানা যায়, মনির বাকাকুড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের আবুল কালামের কন্যাকে (১৩) স্কুলে যাতায়াতের পথে মাঝেমধ্যেই উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন বিকেলে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে বখাটে মনির হোসেন তাকে উত্যক্ত করে। খবর পেয়ে ইউএনও মোহাম্মদ সেলিম রেজা থানা পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ওই বখাটেকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০৯ ধারায় তাকে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!