ads

বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১১, ২০১৬ ৭:২১ অপরাহ্ণ

Sherpur Pic Division Commisioner 2স্টাফ রিপোর্টার : শেরপুরে নবগঠিত ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সঙ্গে জেলার উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জি. এম. সালেহ উদ্দিন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ, সিভিল সার্জন মো. আনোয়ার হোসেন, নকলা উপজেলা চেয়ারম্যান মো. মুনীর চৌধুরী ও নবনির্বাচিত পৌর মেয়র মো. হাফিজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুজিবুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুপ্তা চাকমা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুল মান্নান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. হাবেজ উদ্দিন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. আশরাফুল আলম, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. ফখরুল মজিদ, সাংবাদিক দেবাশীষ সাহা রায় প্রমুখ। সভায় শেরপুরের বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধিজন উপস্থিত ছিলেন।
Sherpur Pic Division Commisioner 1এর আগে বিভাগীয় কমিশনারের সম্মানার্থে বুধবার রাতে সার্কিট হাউজ মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ওইসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন ও জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সায়েদুর রহমান খান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলা পর্যায়ের শীর্ষ সংগঠনসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে এক ডিনার পার্টিতে মিলিত হন অতিথিসহ অন্যান্যরা।

Need Ads