ads

বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের সাংবাদিক-লেখক শাহ আলম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০১৬ ৪:৪৩ অপরাহ্ণ

ShahAlam Babulস্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শিক্ষক, লেখক, সাংস্কৃতিক কর্মী ও শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক শাহ আলম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে মারা যান তিনি।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে শহরের বাগরাসাস্থ বাসায় বাদ যোহর এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। অন্যদিকে শ্যামলবাংলা২৪ডটকম পরিবার প্রয়াত শাহ আলম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্যামলবাংলার নিজস্ব কার্যালয়ে বাদ মাগরিব এক মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ছাড়াও তার কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, শাহ আলম বাবুল শেরপুর জেলা সিপিবি ও উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাতা পরিচালক ও নির্বাহী সম্পাদকসহ অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি ৮ ফেব্রুয়ারি রবিবার ভোর রাতে শেরপুর শহরের নতুন বাস টার্মিনাল এলাকাস্থ তার নিজ বাসায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন।

Need Ads