ads

মঙ্গলবার , ১৯ জানুয়ারি ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চাতাল মালিকদের সাথে ত্রি-পক্ষীয় মতবিনিময় : ব্যাংক ঋণের সুদের হার ‘সিঙ্গেল ডিজিট’ দাবি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জানুয়ারি ১৯, ২০১৬ ৩:১৫ অপরাহ্ণ

Sherpur Photoস্টাফ রিপোর্টার ॥ ব্যাংক ঋণের সুদের হার ‘সিঙ্গেল ডিজিটে’ (একক সংখ্যায়) নামিয়ে আনার দাবি জানিয়েছেন শেরপুরের চাতাল মালিকরা। বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের সঙ্গে শেরপুরের চাতাল মালিকদের এক ত্রিপীয় মতবিনিময় সভায় ওই দাবি তুলে ধরেন তারা। ১৮ জানুয়ারি সোমবার বিকেলে শহরের নিউমার্কেট আলিশান মিলনায়তনে জনতা ব্যাংক লি. আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় চাতাল মালিকরা তাদের বক্তব্যে বলেন, শেরপুরের অর্থনীতির প্রধান চালিকাশক্তি ধান-চালের ব্যবসা হলেও নানা কারণে মন্দার কবলে পড়ে লোকসানের মুখে পড়ে পুঁজি হারাচ্ছেন ধান-চাল ব্যবসায়ীরা। অন্যদিকে ব্যাংক ঋণের উচ্চ সুদের ঘানি টানতে গিয়ে ব্যবসায়ীরা ঋণ খেলাপির শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যাংক ঋণের সুদের হার দ্রুত কমিয়ে আনার সঙ্গে সঙ্গে বিশ্বস্ত ব্যবসায়ীদের তি কাটিয়ে উঠতে ঋণের পরিমাণ বাড়ানোরও দাবি জানান চাতাল মালিকরা। আলোচনায় অংশ নেন জেলা চাতাল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী মো. আশরাফুল আলম সেলিম, চাতাল মালিক গোপাল সাহা, গোলাম কুদ্দুস, গোলাম মুরতুজ আলী ও গ্রাহক ফখরুল মজিদ খোকন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ময়মনসিংহ মো. আব্দুল আলী বলেন, ব্যাংক ঋণের সুদের হার কমানোর বিষয়টি বাংলাদেশ ব্যাংক ভাবছে। আশা করা যায়, খুব শিগগিরই এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে। অভ্যন্তরীণ কর্মসংস্থান সৃষ্টির জন্য কৃষি ও এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করার কথাও তিনি উল্লেখ করেন। বিশেষ অতিথির বক্তব্যে জনতা ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মাসফিউল বারী ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক দিপন কুমার ঘোষ বলেন, শেরপুরের চালের মান বাড়াতে হবে। বাজারে এমন চাহিদা তৈরি করতে হবে, যাতে শেরপুরের চাল বলে তার আলাদা ডিমান্ড থাকে। কেবল দেশে নয়, বিদেশেও এখানকার চালের বাজার সৃষ্টি করতে হবে। এক রকমের চাল নয়, চালের গ্রেডিং থাকতে হবে এবং সেভাবেই ব্যবসা করতে হবে। এজন্য চাতাল মালিকদের ব্যাংক ঋণের কোনো সমস্যা হবেনা। তাদের জন্য বিশেষ কেয়ার নেওয়া হবে।
জনতা ব্যাংক জামালপুর এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর কর্পোরেট শাখার ব্যবস্থাপক ফাস্ট এজিএম মো. আসাদুজ্জামান। আরও বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা আব্দুর রশিদ তাপস, এসএম হেলাল জাহান সেলিম প্রমুখ। মতবিনিময় সভায় জেলার অর্ধ-শতাধিক চাতাল মালিক অংশ নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads