মো.মোশারফ হোসেন,নকলা (শেরপুর) : ঐতিহাসিক ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক শাহ মো.বোরহান উদ্দিন, নবনির্বাচিত পৌর মেয়র ও যুগ্ম সম্পাদক হফিজুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সহ সভাপতি মো. ফেরদৌস রহমান জুয়েল প্রমুখ।




