স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা জজ আদালতের সাবেক পিপি, আওয়ামী লীগ নেতা এডভোকেট মোঃ জিন্নাত আলী (৫৮) ২২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শহরের গৃর্দা নারায়ণপুর এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল সাড়ে ৪ টায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা ও নকলা উপজেলার দুকুরিয়া গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।




