ads

রবিবার , ২২ নভেম্বর ২০১৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সমাপনীতে ১০ কেন্দ্রে পরীক্ষার্থী ৫৫০১ জন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২২, ২০১৫ ১০:৫১ অপরাহ্ণ
নকলায় সমাপনীতে ১০ কেন্দ্রে পরীক্ষার্থী ৫৫০১ জন

মো. মোশারফ হোসেন, (নকলা) শেরপুর: সারা দেশের ন্যায় অভিন্ন প্রশ্ন ও সময়ে শেরপুরের নকলায় ১০টি কেন্দ্রে ৫ হাজার ৫০১ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছে। প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায় উপজেলার ২২০টি প্রাথমিক বিদ্যালয় হতে ৫ হাজার ৮১জনের মধ্যে ছেলে ২ হাজার ৪৩০, মেয়ে ২ হাজার ৬৫১ জন এবং ১৯ টি ইবতেদায়ী মাদরাসা হইতে ৪২০ জন পরীক্ষার্থীর মধ্যে ছেলে ১৯০, মেয়ে ২৩০জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন হিন্দু ধর্মের বাকী ৫ হাজার ৪০৬ জন মুসলিম ধর্মের।
মোট ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয় ১১৩টি, আনন্দ স্কুল ৪২টি, অনুমতিপ্রাপ্ত বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৩১টি, কিন্টার গার্টেন ২৩টি, ইবতেদায়ী মাদরাসা ১৯টি, ব্রাক শিক্ষা কর্মসুচি চালিত ৮টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ২টি, এনজিও পরিচালিত ১টি।
নকলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৮২ জন, খারজান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬১৮ জন, ধনাকুশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২৫ জন, লয়খা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ৬৩৯ জন, গৌড়দ্বার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০৮জন, বাউসা কবুতরমারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৩০ জন, পাঁচকাহনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দে ৫৪০ জন, বিবিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫১১ জন, নারায়নখোলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৯৬ জন এবং চন্দ্রকোনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৫২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!