ads

রবিবার , ৮ নভেম্বর ২০১৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরে ব্যবসায়ীর বাড়িতে দূর্ধষ ডাকাতি : গৃহকর্তাসহ আহত ৫

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৮, ২০১৫ ৪:০১ অপরাহ্ণ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে এক ব্যবসায়ীর বাড়িতে দূর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা নগদ টাকাসহ ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করেছে। ডাকাতদের পিটুনিতে গৃহকর্তাসহ আহত হয়েছে ৫ জন।
শনিবার রাত আনুমানিক ২টায় ফুলবাড়ী পৌর শহরের মধ্য গৌরীপাড়া গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাড়ির মালিকসহ প্রতিবেশী ৫জনকে পিটিয়ে আহত করে নগদ অর্থসহ ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। আহতরা হলেন, বাড়ির মালিক মৃত: আজিজুল হকের পুত্র মোঃ মোরশেদ আলী (৪০), মোরশেদ আলীর স্ত্রী সামছুন নাহার (৩৫), মোরশেদ আলীর ছেলে ইমন (২০), প্রতিবেশী ব্যবসায়ী মোঃ রাজু আহম্মেদ (৩৩), মোঃ সাজু আহম্মেদ (৩০)। তার মধ্যে ব্যবসায়ী রাজু আহম্মেদ, সাজু আহম্মেদ এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। তাদেরকে উদ্ধার করে ঐ দিন ভোরেই ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উক্ত বাড়ির মালিক ব্যবসায়ী মোঃ মোরশেদ আলী বলেন, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ঘটিকার সময় ১৫ থেকে ২০ সদস্যের একটি হাফ প্যান্ট পরা ডাকাত দল তার বাড়িতে প্রবেশ করে আক্রমন চালায়। তার বাড়ির প্রধান গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং বাড়ীর মালিক ও তার পুত্র, স্ত্রীকে বেদম মারপিট করে আহত করে অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে। ঘরের আলমারীেিত রাখা নগদ ২ লাখ টাকা ও ৮ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ঘরের ভিতরে থাকা প্রত্যেক আলমারী ভেঙ্গে তছনছ করে। এ সময় প্রতিবেশী ব্যবসায়ী রাজু আহম্মেদ ও তার ভাই সাজু আহম্মেদ আতœচিৎকার শুনে এগিয়ে আসলে তাদেরকেও ডাকাতদলের সদস্যরা বেদম মারপিট করে গুরুতর আহত করে পালিয়ে যায়। এদিকে পুলিশের গাড়ী আসার শব্দ পেয়ে ডাকাতরা তৎনাত লুট করা মালামাল নিয়ে পালিয়ে যান। ডাকাতি হওয়ার কিছুন পর ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু থানা পুলিশ কাউকে আটক করতে সম হননি। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাক আহম্মেদ এর সাথে ডাকাতির ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান ঘন কুয়াশা, ফাকা মাঠ ও ধানতে থাকায় ডাকাতদের আটক করা সম্ভাব হয়নি। তিনি আরও জানান ডাকাত সদস্যদেরকে গ্রেফতারের জন্য চারিদিকে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ফুলবাড়ী পৌর শহরের উপজেলা পরিষদের ভিতরে পূর্ব দিকে শিক মোঃ মাইনুদ্দিনের বাড়ি ডাকাতি হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে ব্যবসায়ীর বাড়িতে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!