ads

মঙ্গলবার , ৩ নভেম্বর ২০১৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চাঞ্চল্যকর জাহিদুল হত্যা মামলায় গ্রেফতারকৃত মূল আসামী ফারুকের ২ দিনের রিমান্ড মঞ্জুর

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৫ ৫:৪৭ অপরাহ্ণ

Remandস্টাফ রিপোর্টার : ভাড়ায় মোটরসাইকেল চালক জাহিদুল হত্যা ও গুমের মামলায় গ্রেফতারকৃত মূল আসামী ফারুক হোসেনের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ৩ নভেম্বর মঙ্গলবার বিকেলে তদন্ত কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ ওই আদেশ দেন। শুনানীকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরিফ হোসেনের বক্তব্য অনেকটাই আসামীপক্ষের অনুকূলে বর্তালে আদালতে তোলপাড় সৃষ্টি হয়।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামের ইউসুফ আলীর পুত্র ভাড়ায় মোটর সাইকেল চালক জাহিদুল (২৮) পার্শ্ববর্তী কাকরকান্দি গ্রামের সাবেক মেম্বার মোক্তার হোসেনের পুত্র ফারুক হোসেনের (২৯) সাথে ১১ জানুয়ারী সন্ধ্যার দিকে যাত্রা দেখার কথা বলে তার মোটর সাইকেলসহ নিয়ে যায়। পরদিন ফারুক ফিরে এলেও জাহিদুল ফিরে না আসায়, তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় এবং জাহিদুলের খোঁজ-খবর নিতে তার বাবা ফারুকের বাড়িতে গিয়ে জাহিদুলের পায়ের কেডস দেখতে পাওয়ায় সন্দেহের উদ্রেক হয়। ওই ঘটনায় জাহিদুলের বাবা ইউসুফ আলী নালিতাবাড়ী থানায় অভিযোগ দিতে গেলে থানা পুলিশ অভিযোগ না নিয়ে একটি জিডি গ্রহণ করে। কিন্তু এরপরও কোন ব্যবস্থা গ্রহণ না করায় অবশেষে ফারুক ও তার পিতাসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে ৭ জুলাই আদালতে হত্যা মামলা দায়ের করেন জাহিদুলের হতভাগ্য পিতা ইউসুফ আলী। অবশেষে মামলার প্রায় ৪ মাসের মাথায় ১ নভেম্বর রবিবার দুপুরে উপজেলার শালমারা চৌরাস্তা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় ফারুককে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!