ads

রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চাঞ্চল্যকর হাউস আলী হত্যা মামলায় ৩১ আসামী কারাগারে : লুটপাটের ঘটনায় বাদীপক্ষের ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৮, ২০১৫ ৮:০১ অপরাহ্ণ

Karagar 1স্টাফ রিপোর্টার : শেরপুরে চাঞ্চল্যকর হাউস আলী ওরফে সদাই হত্যা মামলায় ৩১ আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। ১৮ অক্টোবর রবিবার দুপুরে ওই মামলার ৩৩ জন আসামী স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে উভয় পক্ষের শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান হেলেনা খাতুন (৪০) ও জহুরা খাতুন (৩৮) নামে ২ মহিলার জামিন মঞ্জুর করে আবুল কালাম (৩০)সহ অন্যদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ২০ জুলাই দুপুরে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা গ্রামে প্রতিপক্ষের হামলায় খুন হয় স্থানীয় কৃষক হাউস আলী ওরফে সদাই। ওই ঘটনায় স্থানীয় আলী আজম ও মাডু মেম্বারকে প্রধান আসামী করে ৩৯ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানা একটি হত্যা মামলা দায়ের হয়। মামলায় প্রধান আসামীসহ ৬ জন আসামী এখনও পলাতক রয়েছে।
এদিকে আউস আলী খুনের পর পুলিশী পাকড়াওয়ের ভয়ে এজাহারনামীয় আসামী ছাড়াও তাদের পরিবারের অন্যান্য সদস্যরা এলাকা ছাড়লে টানা কয়েকদিন চলা লুটপাটের মহোৎসবের ঘটনায় থানা পুলিশ মামলা রুজু না করায় অবশেষে আদালতে দায়ের হয়েছে নালিশী মামলা। ৮ অক্টোবর দায়ের করা মামলায় আরমান আলী (৫৫) সহ আসামী করা হয়েছে ১৪ জনকে। আর কয়েকটি বসতবাড়ির মালামাল, আসবাবপত্র, গবাদিপশুসহ লুটপাটের বর্ণনা দেওয়া হয়েছে প্রায় পৌণে ২৩ লাখ টাকার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!