নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় বিদ্যুৎস্পর্শে দুই জনের মৃত্যু হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের সাতবুড়িকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এরা হলেন ডিস ব্যবসায়ী মাঈন উদ্দিন (২৫) ও তার কর্মচারি রুবেল মিয়া (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ডিস ব্যবসায়ী মাঈন উদ্দিন ও তার কর্মচারী রুবেল দুপুরে বিদ্যুতের খুঁটির সাথে নেয়া ডিসের লাইন মেরামত করছিলেন। এ সময় বিদ্যুৎস্পর্শে মাঈন উদ্দিন ঘটনাস্থলে মারা যান। রুবেলকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোণা সদর থানার ওসি এস এম মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।




