ads

সোমবার , ২১ সেপ্টেম্বর ২০১৫ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২১, ২০১৫ ৬:৫২ অপরাহ্ণ

Sherpur Pic-1 Selai meshineস্টাফ রিপোর্টার : নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শেরপুরে ১৯ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন দিয়েছে ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপি। ২১ সেপ্টেম্বর সোমবার শেরপুর এডিপি হলরুমে ওইসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম সেলাই মেশিনগুলো দরিদ্র নারীদের হাতে তুলে দেন। সেলাই মেশিন বিতরনের আগে ওইসব দরিদ্র নারীকে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ৩ মাসব্যাপী দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ দেওয়া হয়।
বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপির ভারপ্রাপ্ত এডিপি ম্যানেজার প্রভুদান সাওজাল। অন্যান্যের মাঝে অর্থনৈতিক প্রকল্প ব্যবস্থাপক তৃষ্ণা দাজেল, এডিপি কর্মকর্তা দিলীপ চিরান, সুজিত বানোয়ারী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, মো. সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Need Ads