ads

মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০১৫ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হবিগঞ্জে ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৫, ২০১৫ ৪:৫০ অপরাহ্ণ

Habiganj pic (2)এম সজলু, হবিগঞ্জ প্রতিনিধি : জেলায় পর পর দুটি স্কুল ছাত্রী নির্যাতনের পর ভিডিও প্রকাশকারী এবং এর সাথে জড়িত সকল অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর থানার সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর ১ টার দিকে শহরের আরডি হল এর সামন থেকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা হবিগঞ্জে পর পর দুটি স্কুল ছাত্রী নির্যাতনের পর ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশকারী এবং এর সাথে জড়িত সকল অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি হবিগঞ্জ সদর থানার সামনে এসে অবস্থান নিয়ে শ্লোগান দেয় এবং অপরাধীদের গ্রেফতারের দাবি জানায়। এসময় একদল পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে এবং মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা আবারো একত্রিত হয়ে ২টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে (নিমতলা প্রঙ্গনে) অবস্থান ধর্মঘট পালন করে। ওইসময় তারা পুলিশের এই বর্বরোচিত হামলার নিন্দা জানান।
এ ব্যপারে হবিগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন তাদের এই অভিযোগ অস্বীকার করে জানান, আন্দোলনকারীদের উপর কোন লাঠি চার্জ করা হয়নি। তারা থানার প্রধান গেট অবরোধ করে রাখায় তাদের অন্যত্র সরে যাওয়ার জন্য বলা হয়।

Need Ads