স্টাফ রিপোর্টার : শেরপুরে ২৮৬ জন দুঃস্থ্ মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করেছে সদর উপজেলা পরিষদ। ১৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রত্যেককে এক হাজার ৫শ টাকা করে এককালীন ওই মেধাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবীবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বায়েযীদ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা প্রমুখ বক্তব্য রাখেন।
এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবীবুর রহমান জানান, উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১৪ ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের দুঃস্থ্-মেধাবী বিবেচনায় ২৮৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে এক হাজার ৫শ টাকা করে এককালীন এ মেধাবৃত্তি দেওয়া হয়েছে। এতে তাদের লেখাপড়ার ক্ষেত্রে সহায়ক হবে।




