ads

বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরে জঙ্গলিপীর সংঘ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৬, ২০১৪ ২:৩৮ অপরাহ্ণ
দিনাজপুরে জঙ্গলিপীর সংঘ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শাহ্ আলম শাহী,দিনাজপুর : দিনাজপুরের বোচাগঞ্জে জঙ্গলিপীর যুব কল্যাণ সংঘ ফুটবল টূর্ণামেন্টের চূড়ান্ত খেলায় পাকুড়া সাত মৌজা যুব কল্যাণ সমিতিকে ১-৭ গোলে হারিয়ে দিনাজপুর দল চ্যাম্পিয়ন হয়েছে।

Shamol Bangla Ads

জঙ্গলিপীড় স্কুল মাঠে বুধবার বিকেলে এ ফুটবল টূর্ণামেন্টের চূড়ান্ত খেলায় দিনাজপুর দল প্রথমার্ধে ২ টি এবং বিরতির পর দ্বিতীয়ার্ধে ৫টি গোল করে। পাকুড়া সাত মৌজা যুব কল্যাণ সমিতি বিরতির পর দ্বিতীয়ার্ধে ১টি গোল পরিশোধ করতে সক্ষম হয়। ম্যান অব দ্যা ম্যাচ হয় দিনাজপুর দলের খেলোয়াড় মোস্তাফিজুর।
অনুষ্ঠানে শিক্ষাবিদ অধ্যাপক মঞ্জুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। টূর্ণামেন্টের আহবায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট জুলফিকার হোসেন,যুব সংগঠক রবিউল গণি ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রায় ১০ হাজার ফুটবল পিপাসু দর্শক এ ফুটবল টূর্ণামেন্টের চূড়ান্ত খেলা উপভোগ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!