জুবাইদুল ইসলাম,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯ বোতল বিদেশি হুইস্কি মদসহ এক আদিবাসী যুবককে গ্রেফতার করেছে র্যাব। ২০ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার নন্নী বাজারস্থ ব্র্যাক অফিসের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইন্দ্রমোহন কোচ (১৮) উপজেলার সমশচূড়া গ্রামের রংমোহন কোচের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুর র্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানীর স্কোয়াড কমান্ডার (এএসপি) মোঃ যুবরাজ হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে অভিযান চালায়। ওইসময় ২৯ বোতল বিদেশি মদসহ ইন্দ্রমোহন কোচকে গ্রেফতার করে র্যাব এবং মদ বিক্রির প্রায় সাড়ে ৪ হাজার টাকা ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




