ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলা নিহত : স্বামী ও সন্তান আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১১, ২০১৪ ৯:৫৯ অপরাহ্ণ
রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলা নিহত : স্বামী ও সন্তান আহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলা নিহত এবং শিশুসহ দু’জন আহত হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কাটরাসাইন গ্রামের নিজামুল হক তার পুরাতন বাড়ী থেকে নতুন বাড়িতে প্রায় ৫শত গজ তার টেনে বিদ্যুৎ সংযোগ পার করে নেয়। গত দু’দিন আগে তারের মাঝখাঁনে ছিঁড়ে ঝুলে পরে। গতকাল শনিবার সকালে ঝুলন্ত তারে সিহাব (৯) নামের এক শিশু স্পৃষ্ট হয়। এসময় বিলকিস আক্তার বিজলি (৩২) শিশুকে বাঁচাতে ছুটে আসলে তার গলার সাথে বিদ্যুতের তারে জড়িয়ে ছটফট করতে থাকলে স্বামী সুবিধ আলী দেখতে পেয়ে উদ্ধার করতে যায়। এসময় সেও স্পুষ্ট হয়ে যায়। সাথে সাথে বিদ্যুৎ চলে যাওয়ায় আহতদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিলে ডাক্তার বিলকিস আক্তারকে মৃত ঘোষনা করেন। এঘটনায় থানায় একটি ইউ,ডি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান।#

Shamol Bangla Ads

রাণীনগরে গাঁজার গাছ উদ্ধার ॥গ্রেফতারÑ১

নওগাঁর রাণীনগরে গাঁজার দু’টি গাছ উদ্ধার সহ এক জনকে আটক করেছে থানাপুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত অনুমান সোয়া ৯টায় উপজেলার করজগ্রাম দোগাছী পাড়ায় অভিযান চালিয়ে প্রমোদ কুমারের ছেলে পরিতোষ চন্দ্রের বাড়ীর ভিতর আঙ্গিনা থেকে একটি ১৩ ফিট অপরটি প্রায় ৭ফিট লম্বা দুটি গাজার গাছ উদ্ধার সহ পরিতোষ (৫০) কে আটক করে। আটক পরিতোষ জানায় ফুলগাছ ভেবে তার স্ত্রী গত ৮/৯ মাস আগে খলিয়ান থেকে তুলে এনে বাড়ীর মধ্যে গাছটি লাগিয়ে ছিল।#

Shamol Bangla Ads

রাণীনগরে পানিতে ডুবে প্রতিবন্ধি শিশুসহ দু’জনের মৃত্যু

নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে এক বাকপ্রতিবন্ধি সহ দু”জন মারা গেছে। গত শুক্রবার দিনগত রাতে উপজেলার করজগ্রাম চৌধুরী পাড়ার শারাফত আলী ফকিরের বাকপ্রতিবন্ধি ছেলে সুমন আলী (১২) সকালেই নিখোঁজ হয় । রাত অনুমান প্রায় ৯টায় বাড়ীর পার্শে¦ পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। অপরদিকে, উপজেলার গুয়াতা গ্রামের আনোয়ার হোসেন আঙ্গুরের ছেলে সাদিক (৩)খেলা করার সময় বাড়ীর পার্শ্বে পুকুরের পানিতে পড়ে যায়। লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিলে ডাক্তার মৃত বলে ঘোষনা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!