ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৌলতপুরে রাতের আঁধারে খেলার মাঠ দখল করে লাঙ্গল চষেছে ভূমিদস্যুরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১১, ২০১৪ ৯:৫৮ অপরাহ্ণ

Daulatpur football field picদৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ঐতিহ্যবাহী ও প্রাচীণ একটি খেলার মাঠ দখল করে রাতে আঁধারে লাঙ্গল দিয়ে চষে নিয়েছে ভূমিদস্যুরা। শনিবার ভোর রাতে উপজেলার তারাগুনিয়া ফুটবল মাঠ করে চষে নেয়ার এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওইদিন সকালে বিক্ষোভ মিছিল করে দখলদার ভূমিদস্যদের শাস্তি দাবি করেছেন শিক্ষার্থী, এলাকবাসী ও ক্রীড়ামোদি সাধারন মানুষ।
এলাকাবাসী জাানান, শনিবার ভোররাতে এলাকার চিহ্নিত ভূমিদুষ্য তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মালিকানাধীন খেলার মাঠের একটি বড় অংশ পাওয়ার ট্রিলার দিয়ে চাষ দিয়ে তা দখল করে নেয়। তারাগুনিয়া গ্রামের থানা রোড এলাকার মতিয়ার রহমানের ছেলে আতিয়ার রহমান বেশ কিছু ধরে খেলার মাঠের জমির মালিকানা দাবি করে আসছেন। জমির দখল নিতে আতিয়ার রহমান নামের ওই ভুমি দস্যু রাতের আঁধারে মাঠে লাঙ্গল চাষ করেছেন বলে স্থানীয়দের দাবি।
এ ব্যাপারে আতিয়ার রহমান জানান, ওই মাঠে তাদের কিছু জমি রয়েছে। তারা এগুলো ফেরত চান। তিনি আরও বলেন, এর আগে একাধিকবার তারা তারগুরিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমি ফেরত অথবা ন্যায্য মুল্যে দিয়ে জমি কিনে নেয়ার দাবি করে আসলেও বিদ্যালয় কতৃপক্ষ কর্নপাত করেননি। তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, বিষয়টি ম্যানেজিং কমিটিকে জানানো হয়েছে। ম্যানেজিং কমিটি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক সাংসদ আফাজ উদ্দীন আহমেদ বলেন, উপজেলার সবচেয়ে বড় ও প্রাচীন খেলার মাঠ এটি। স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও আশেপাশের প্রায় ২০টিরও বেশি গ্রামের ছেলে-মেয়েরা এই মাঠটিতে খেলাধুলা করে। হঠাৎ করে মাঠের কিছু অংশের মালিকানা দাবী করে একটি মহল রাতের আধাঁরে মাঠটি চাষ করে তারা অন্যায় করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুষ্টিয়া জেলান প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, মাঠ চাষকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

Shamol Bangla Ads

দৌলতপুরে এক বাড়ি থেকে বোমা উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরের গোয়ালগ্রাম বাজারের পার্শ্বে এক বাড়ি থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মহাসিন আলী নামে ওই ব্যক্তির বাড়ি থেকে বোমটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম বাজার সংলগ্ন প্রয়াত মহাসিন আলীর বাড়ি লক্ষ্য করে শুক্রবার রাতে দূবৃর্ত্তরা ইটপাটকেল নিক্ষেপসহ একটি হাতবোমা ছুড়ে মারে। বোমাটি বিষ্মোরিত না হওয়ায় বাড়ির ভিতর তা পড়ে থাকতে দেখে ওইদিন সকাল ৮টার দিকে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পার্শ্ববর্তী শ্যামপুর ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে লাল টেপ দিয়ে মুড়ানো বোমাটি উদ্ধার করে পানির ভিতর রেখে তা নিস্ক্রিয় করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে পুলিশ ও বাড়ির লোকজন তা নিশ্চিত হতে পারেনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!