ads

বুধবার , ১ অক্টোবর ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দায় ৭০ লাখ টাকার ত্রাণ বিতরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১, ২০১৪ ১:৪৭ অপরাহ্ণ
নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দায় ৭০ লাখ টাকার ত্রাণ বিতরণ

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুর ও কলমাকান্দা এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করলেও বন্যার্থদের দূর্ভোগ কমেনি।ত্রানের জন্যে দুর্গত হাজারো মানুষ বিভিন্নস্থানে ছুটছে ত্রাণের আশায় । প্রশাসনের পাশাপাশি দুর্গাপুর ও কলমাকান্দায় সাত হাজার পরিবার বন্যার্থদের মাঝে ৭০ লাখ টাকা মূল্যের ত্রাণ সহায়তা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত এই সংস্থাটি প্রতি প্যাকেজের মূল্য ১ হাজার টাকা হিসাবে ৭ হাজার পরিবারের মাঝে আন্তজার্তিক মান অনুযায়ী ৫ দিনে ৫ সদস্যের পরিবারের ২১০০ ক্যালোরি পুষ্টিমান নিশ্চিত ত্রাণ সহায়তা প্রদান করেছে। সরকারের পাশাপশি বেসরকারি সংস্থাগুলোও নেমেছে ত্রাণ সামগ্রী নিয়ে সহায়তায়। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর পৌরসভা ও উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ত্রাণ বিতরণ করা হয়।ত্রাণ বিতরণের সময় দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান,ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র এডিপি ম্যানেজার ডেভিট অনুপ সাংমা,কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান পাঠান তুতু উপস্থিত ছিলেন। প্রত্যেককে এক হাজার টাকা মূল্যের খাদ্য দেয়া হয়। এর মধ্যে চাল ১০ কেজি, ২ কেজি ডাল, এক লিটার তেল,এক কেজি চিনি, এক কেজি লবন,এক কেজি সুজি ও দুই প্যাকেট বিস্কিট রয়েছে। এ ছাড়াও কারিতাস বাংলাদেশ দুর্গাপুর ও কুল্লাগড়া ইউনিয়নে ৪ শত পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরণ করেছে। শ্রী শ্রী বাবা লোকনাথ চৈতন্য সংঘ মন্দির ও সেবা শ্রম বিরিশিরি,কাকৈরগড়া ও বাকলজোড়া ইউনিয়নে পানিবন্দি ৩ শত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!