ads

বুধবার , ১ অক্টোবর ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবীগঞ্জে এক পরিবারকে মারপিট করে ঘর থেকে বের করে দিয়েছে প্রভাবশালীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১, ২০১৪ ১:৩৫ অপরাহ্ণ
নবীগঞ্জে এক পরিবারকে মারপিট করে ঘর থেকে বের করে দিয়েছে প্রভাবশালীরা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জে একটি অসহায় পরিবারকে ঘরছাড়া করে দিয়েছে প্রভাবশালীরা। ঐ পরিবার সমাজপতিদের ধারে ধারে ঘুরে ঘুরে অবশেষে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেও শেষ রেহাই পাননি। মামলা দায়ের করায় ঐ পরিবারকে ঘরে থেকে বাহির করে দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সত্যতা পেয়েও কথা মত টাকা না দিতে পারায় কোন ব্যবস্থা নিচ্ছেনা প্রভাবশালীদের বিরুদ্ধে বলে অভিযোগ করেছেন নির্যাতিতরা। বর্তমানে ঐ অসহায় পরিবারটি পরিবার নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে।

Shamol Bangla Ads

জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের ছায়েদ উল্লার স্ত্রী আছমা বেগম স্বামী ও বাচ্ছা কাচ্ছা নিয়ে বসবাস করে আসছেন। গত কিছুদিন আগে একই গ্রামের মৃত মীরবকস এর ছেলে প্রভাবশালী আব্দুল মোতালিব সুকৌশলে আছমা বেগমের নাবালিকা মেয়েকে ৪০ হাজার টাকার বিণিময়ে বিবিয়ানা পাওয়ার প্লান্টের বৃদ্ধ বয়সি এক ঠিকাদারের কাছে বিয়ে দেন। বিয়ের পর কিছুদিন ঐ মেয়ের সাথে ঘর সংসার করার পর হঠাৎ একদিন ঐ ঠিকাদার এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। এর পর থেকে ঐ নাবালিকা স্ত্রীর আর কোন খুজ খবর না নেওয়াতে ঐ মেয়ের মা আছমা বেগম মোতালিবকে জিজ্ঞাসা করলে সে রেগে গিয়ে মারপিট করতে উদ্ধুত হয়। ঘটনাটি আশপাশের লোকজন ধামা চাপা দিয়ে শেষ করার চেষ্টা করেন। এরই মাঝে গত ২ সেপ্টেম্বর দিনে দুপুরে কথা কাটা কাটির এক পর্যায়ে মোতালিব ও তার লোকজন আছমা বেগমের বসত ঘরে প্রবেশ করে পরিবারের লোকদের মারপিট করতে করতে বসত ঘরটি ভেঙ্গে পেলেন। এসময় আছমা বেগমের মেয়ে মারাত্বক আহত হলে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে আশ পাশের লোকজন এসে পরিস্থিতি সাময়িক শান্ত করে এর সুষ্ঠ সমাধান করে দিবেন বলে আশ্বস্থ করে কোন সমাধান না হওয়াতে অবশেষে গত ৫ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন আছমা বেগম। ঐ অভিযোগের পরদিন এসআই আরিফ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সতত্যও পান। পুলিশের কথা মত মোটা অংকের টাকা না দিতে পারায় তদন্তকারী কর্মকর্তা মামলাটি কোর্টে করার জন্য বলে দেন। এদিকে প্রভাবশালী মামলার খবর জানতে পেরে আছমা বেগম ও তার পরিবারের লোকদের বাড়ি থেকে বাহির করে দেয়। উপায়ান্তর না পেয়ে অবশেষে নির্যাতিতরা গত ১৭ সেপ্টেম্বর হবিগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট কগ-৫ এর আদালতে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই আরিফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং শুনেছি কোর্টে মামলা করেছেন।

নবীগঞ্জে বিশ্ব জলাতংক দিবস পালন

Shamol Bangla Ads

একত্রে জলাতংক রোখব এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জলাতংক দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।র‌্যালিটি বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাস্থ্য কমপ্লেক্্েরর হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। মেডিকেল টেকনোলজিষ্ট অজিত দাশের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ডাঃ আব্দুস সামাদ,ডাঃইফতেখার হোসেন,ডাঃ চম্পক কিশোর সাহা,স্বাস্থ্য পরিদর্শক পূন্যব্রত ধর প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!