গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে নিখোঁজের এক দিন পর বজলুর রহমান বুজুর ভাসমান লাশ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে সিঙ্গাবাদ পাথার বিলে তার লাশ তার আত্মীয় স্বজন দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয় । পরে বিজিবি ও গোমস্তাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে গোমস্তাপুর থানায় নিয়ে আসে।

রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান জানান, উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে গত রবিবার রাতে বুজু ও তার ২ সহকর্মী ভারতীয় ভূখন্ডে যায় গরু আনতে । সোমবার ভোরে গরু নিয়ে ফিরে আসার সময় ওই সীমান্তে ৩১ বিএসএফের ইটাগাছা ক্যাম্পের সদস্যরা ধাওয়া করলে ৩ জন বাংলাদেশের ভূখন্ডে আসার সময় বি এসএফ গুলি চালালে বুজু বিলে পড়ে যায়। অপর ২জন পালিয়ে আসতে সক্ষম হয়। পরে বুজুর লাশ একদিন পর মঙ্গলবার সকালে ওই বিলে ভাসমান অবস্থায় পাওয়া যায়। বুজু রোকনপুর গ্রামের মৃত নাদান আলীর ছেলে।
৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মুজিব জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ২২০-২২১ পিলারের বাংলাদেশের অভ্যান্তরে বুজুর লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। তবে এঘটনার জন্য বিএসএফ’র সাথে যোগাযোগের চেষ্ঠা চলছে।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক মোমিন জানান, লাশের ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
উল্লেখ্য ইতোপূর্বে ওই সীমান্তে ১৫দিন আগে আসাদুল নামে এক রাখাল মারা যায়।

গোমস্তাপুর দরিদ্রদের মাঝে ল্যাট্রিন সামগ্রী বিতরণ
ব্রাকওয়াশ কর্মসূচি কর্তৃক গতকাল বুধবার অতি দরিদ্র মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়।গোমস্তাপুর উপজেলার রাধানগর ই্উনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান এই ল্যাট্রিন বিতরন করেন। আর উপস্থিত ছিলেন ব্রাকওয়াশ কর্মসূচির সিনিয়র উপজেলা ম্যানেজার মাহবুবুর রহমান, ভি ডাব্লু সি সভাপতি সেরাজুল ইসলাম, ইউপি সদস্য আকরাম হোসেন, রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রমূখ। মোট ১৮ জন হতদরিদ্রদেও মাঝে বিনামূল্যে এই ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়।




