ads

বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় যমুনাতে আবারও পানি বৃদ্ধি : দ্বিতীয় দফার বন্যার আশংকা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ২৪, ২০১৪ ৮:০৪ অপরাহ্ণ
বগুড়ায় যমুনাতে আবারও পানি বৃদ্ধি : দ্বিতীয় দফার বন্যার আশংকা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে যমুনা নদীতে ব্যাপক ভাবে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। টানা বৃষ্টিতে গত ৩ দিনে পানি বৃদ্ধি পেয়েছে প্রায় ১২৫সে.মিটার। ২৪ সেপ্টেম্বর বুধবার বিপদ সীমার মাত্র ৩৫সে.মি. নীচ দিয়ে প্রবাহিত হয়েছে। অস্বাভাবিক গতীতে পানি বৃদ্ধির কারণে সারিয়াকান্দি উপজেলার ১২ ইউনিয়নের লক্ষাধীক মানুষ আবারও বন্যার আতঙ্কে ভুগছেন।
এরই মধ্যে ৪৫০ হেক্টর সদ্য রোপন করা গাইঞ্জা ধান, ৫০ হেক্টর জমির মাস কালাই পানিতে নিমজ্জিত হয়েছে। প্রথম দফায় বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ার পর যমুনা পারের কৃষকরা বাঁচার স্বপ্ন নিয়ে নতুন উদ্দ্যোগে ফসল লাগানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু পানি বৃদ্ধিতে সে স্বপ্ন-আশা আজ ভেস্তে যেতে বসেছে। গতকাল সেখানে ছিল সদ্য রোপন করা গাইঞ্জা ধানের সবুজ চারার সমারোহ। আজ প্রবাহিত সেখানে যমুনার অথৈ পানি। পৌর এলাকার বাগবেড় গ্রামের ঈশার আলী জানান, চরাদামে গাইঞ্জা ধানের চারা কিনে ৫৬ শতক জমি রোপন করেছিলাম। সব মিলিয়ে খরচ হয়েছিল ৫হাজার টাকা। মঙ্গলবার সেই জমি যমুনার পানিতে নিমজ্জিত হওয়ায় আমি কি করব ভেবে শেষ করতে পারছি না।

Need Ads
error: কপি হবে না!