রানীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রানীশংকৈল রসুলপুর গ্রামের আমিরুলের স্ত্রী ৩ সন্তানের জননী সেলিনা বেগম (৩২) শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে ১৮ মে বিষপানে আত্মহত্যা করে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার রসুলপুর হাসান চেয়ারম্যান পাড়ার সলেমানের ছেলে আমিরুলের স্ত্রী সেলিনা বেগমকে তার ননদ নুরবানু তার ভাই আমিরুলের অগোচরে ভগ্নিপতি প্রায়ই অমানবিক নির্যাতন করতো ।

গত ১৮ মে সেলিনা বেগম সকালে ধান ক্ষেতে স্বামী আমিরুলকে খাবার দিয়ে আসার পর নির্যাতিতা ননদ নুরবানু (৩০) তার ভগ্নিপতি মিনার হোসেনের কুমন্ত্রণায় অমানবিক মারধর করে। অমানবিক নির্যাতনের যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষ পানে আত্মহত্যা করে।
আমিরুলের ভগ্নিপতি মিনার সেনুয়া গ্রামের মৃত সলিমউদ্দীনের ছেলে। তার ইন্দনে নুরবানু সেলিনাকে নির্যাতন করতো বলে এলাকাবাসি সুত্রে জানা যায়।
রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রহমান’র নেতৃত্তে¡ ১৯ মে এস আই সফি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে সেলিনার মৃত দেহ উদ্ধার করেন। সুরতহালের জন্য লাশ ঠাকুরগাও মর্গে পাঠানো হয়েছে।
এব্যাপারে রানীশংকৈল থানায় ১৯ মে ইউডি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪।




