স্টাফ রিপোর্টার : ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর শেরপুর জেলা শহরের খরমপুর এলাকায় ব্যানাজ্যির দোকানের সামনে এক সমাবেশ নিয়ে বিএনপির দুই গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ফাহিম গ্র“পের নেতা-কর্মীরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সচিব ব্যারিষ্টার হায়দর আলীর ওপর আক্রমন করে তার মাথা ফাঁটিয়ে গুরুতর আহত করে।

পরদিন ১ অক্টোবর নকলা বিএনপি নেতা জহিরুল ইসলাম সাজু বাদী হয়ে ৩৪ জনকে আসামী করে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পলাতক আসামী নকলা পৌর বিএনপি’র সাধারন সম্পাদক প্রভাষক গোলাম মাছুমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
নকলা থানার ওসি গোলাম হায়দার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী গোলাম মাছুমকে গ্রেফতার করা হয়েছে। সে ব্যারিষ্টার হায়দর আলীর ওপর আক্রমনসহ দ্রুত বিচার আইনে দু’িট মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ।




