ads

বৃহস্পতিবার , ১৫ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৫, ২০১৪ ১০:১৭ অপরাহ্ণ
গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওে গতকাল বৃহস্পতিবার ভোরে আজমলা খাতুন(৩৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে চরআলগী ইউনিয়নের চরকিনার আলগী গ্রামে। এ ঘটনায় নিহতের পিতা ময়েজ উদ্দিন গফরগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
থানা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নের চর কিনার আলগী গ্রামের সৌদি প্রবাসী রিপন মিয়ার স্ত্রী আজমলা খাতুন ১৫ মে বৃহস্পতিবার ভোর রাতে বাড়ি সংলগ্ন মেরা গাছের ডালে গলায় ওরনা বেধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে ।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল­াহ বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!